সাংস্কৃতিক আয়োজন 'আহ্বান'
ভৈরবসভা শীতজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজন ও সদস্য সংগ্রহের পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ১১ ডিসেম্বর জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক আয়োজন ‘আহ্বান’ পরিবেশন করা হয়।
নাচ, মূকাভিনয়, ফ্যাশন শো, আবৃত্তি ও মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ পর্ব দিয়ে সাজানো হয় ‘আহ্বান’। আয়োজনটি জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ ও বয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপভোগ করেন।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
সারা দেশে পরিচালিত বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য দেন কলেজটির অধ্যক্ষ মো. শাহ আলম, উপাধ্যক্ষ জর্জ ফ্যান্সিস সরকার, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্মকর্তা মতিউর রহমান, প্রিমিয়ার ব্যাংক বাঁশগাড়ি শাখার উপব্যবস্থাপক জাভেদ কবির, অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক অর্পণ প্রমুখ।
বন্ধুসভা কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামানের কথায় এবং কবির বকুলের সুর করা বন্ধুসভার থিম সংয়ের ওপর করা নাচ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সংয়ের ওপর নাচ। নাচ দুটিতে অংশ নেয় বন্ধু তমা, তানশি, সানজিদা, প্রীতি ও নাহিদ। আবৃত্তি করেন আল ইসলাম ও নিশু। মূকাভিনয়ে অংশ নেয় আরাফাত, আশিক ও ইমরান। জয়, পাপ্পু ও তুষার অংশ নেয় সমাজসচেতনতামূলক একটি পর্বে। পুতুল নাচে অংশ নেয় তূর্য ও ওয়াসিম।
আফসানা, তমা, তানশি, প্রিয়াংকা, সামিয়া, আল ইসলাম, রিদম, মুক্তাদির, নাহিদ ও রিয়াদের পরিবেশনায় ফ্যাশন শো দৃষ্টিনন্দন হয়। তানশি ও পল্লবের অংশগ্রহণে পরিবেশিত হয় চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ দৃশ্যায়নের পর্ব। শেষে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয় এবং ১০ বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বই।