সাইকেল চালালে ওজন কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহুরে জীবনে অনেকেই সাইকেল চালানোর অভ্যাসটা হয়তো হারিয়ে ফেলেছেন। কিন্তু হাঁটা ও সাঁতার কাটার মতোই উৎকৃষ্ট ব্যায়াম সাইকেল চালানো।নিয়মিত সাইকেল চালালে রক্তের কোলেস্টরেল ও শরীরের ওজন কমে। নিয়মিত সাইকেল চালানো পেশি গঠনের জন্য সহায়ক। এতে ঊরু, কাফ ও নিতম্ব হয় সুগঠিত। আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কাও কমে।সাইকেল চালানোর সময় শরীর ঘামে বেশ। ঘামের সঙ্গে শরীরের বর্জ্য বের হয়ে যায়। ত্বক ও শরীর থাকে সুস্থ।সাইকেল চালালে রক্তে নিঃসরণ হয় ভালো লাগার হরমোন এন্ডোরফিন। তাই মুক্ত বাতাসে সাইকেল চালালে মনে প্রশান্তি আসে, মন ভালো লাগে। মানসিক চাপ কমাতেও সাহায্য করে এন্ডোরফিন।তাই নিয়মিত সাইকেল চালালে শরীরের বাড়তি ওজন কমে স্বাভাবিক হয়ে আসে। এ ক্ষেত্রে স্বাভাবিক ওজন ফিরে পাওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ। আর যাঁদের শরীরের ওজন স্বাভাবিক, তাঁদেরও ওজন বাড়ার সম্ভাবনা যথেষ্ট কমে।গবেষণায় দেখা গেছে, যাঁরা তাঁদের কর্মক্ষেত্রে সাইকেল চালিয়ে যান, তাঁদের মোটা হওয়ার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ। আর যাঁরা কর্মস্থলে গাড়িতে যান, তাঁদের এই সম্ভাবনা প্রায় ৬১ শতাংশ। সাইকেল চালানোয় এত সব উপকার যেখানে সেখানে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা মন্দ নয় মোটেও। সেটা অফিসে যাওয়ার জন্যই হোক, বাজারে যাওয়ার জন্যই হোক, অন্য কোনো প্রয়োজনে হোক কিংবা শুধু ব্যায়ামের জন্যই হোক।  জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ঢাকা।