সাইকেল নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডি সাইক্লিস্টের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৬ মে ঢাকায় সাইকেল শোভাযাত্রা বের করা হয়৷ ছবি: অধুনা
বিডি সাইক্লিস্টের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৬ মে ঢাকায় সাইকেল শোভাযাত্রা বের করা হয়৷ ছবি: অধুনা

‘ছবিটিতে সাইকেলের প্রতি একজন কিশোরের কৌতূহলকে ধরার চেষ্টা করেছি। সে তার মাকে সাইকেল দেখিয়ে নানা রকমের প্রশ্ন করছে—বসার জায়গাটা এত উঁচু কেন, সাইকেল নিয়ে কতদূর যাওয়া যাবে, সাইকেল চালাতে হয় কীভাবে! সাইকেলকে কেন্দ্র করে তার মধ্যে নতুন একটি জগৎ সৃষ্টি হচ্ছে।’ আলোকচিত্রী ফুয়াদ আহসান চৌধুরীর আলোকচিত্রের পেছনের গল্প।
তিন বছর পূর্তি উপলক্ষে বিডি সাইক্লিস্ট গ্রুপ ‘সাইকেল এবং বাংলাদেশ’ শিরোনামের একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
১৫ থেকে ১৭ মে ঢাকায় ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ২৮ জন আলোকচিত্রীর তোলা ৫৬টি ছবি প্রদর্শিত হয়। সাদাকালো কিংবা রঙিন, সবগুলো ছবির বিষয়বস্তুই সাইকেল।

প্রদর্শনীতে আলোকচিত্রের সঙ্গে সাইকেলও ছিল
প্রদর্শনীতে আলোকচিত্রের সঙ্গে সাইকেলও ছিল

এই দলের মডারেটর ফয়সাল নিজাম বলেন, ‘এই প্রদর্শনীর জন্য প্রায় সাড়ে তিন শর বেশি ছবি জমা পড়েছিল। সেখান থেকে নির্বাচিত ৫৬টি ছবি নিয়ে আয়োজন করা হয়েছে।’
ছবিগুলোর নির্বাচন ও সম্পাদনার কাজ করেছেন পাঠশালার জ্যেষ্ঠ শিক্ষক তানভীর মুরাদ ও ইংরেিজ দৈনিক ইনডিপেন্ডেন্ট-এর আলোকচিত্রী জায়িদ ইসলাম।
প্রদর্শনী নিয়ে বিডি সাইক্লিস্টের মডারেটর নুর-এ নাজিয়া বলেন, ‘গত তিন বছরে আমরা সাইকেল চালিেয় বাংলাদেশের বিভিন্ন দর্শণীয় স্থান ভ্রমণ করেছি, উপভোগ করেছি। সেই সময়ের কিছু অনুভূতি ও দৃশ্য, যেগুলো ফ্রেমবন্দী হয়ে গেছে। তেমন মুহূর্ত নিয়ে এই প্রদর্শনী।’
কয়েকজন তরুণের উদ্যোগে ২০১১ সালের ১৭ মে বিডি সাইক্লিস্ট গ্রুপের পথচলা শুরু হয়। বর্তমানে এ গ্রুপের সদস্যসংখ্যা ৩৮ হাজার।