সাইকেল ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাইকেল ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে কাজল-সাদেক পরিষদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।সম্প্রতি নগরের সদরঘাটের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) প্রধান নির্বাচন কমিশনার মো. ওয়ালী উল্লাহ ফলাফল ঘোষণা করেন।এতে কাজল কান্তি দত্ত সভাপতি ও সাদেক হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান, জহির আহমদ, মহিলা কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, সহকারী নির্বাচন কমিশনার অজিত মজুমদার, মুহিত বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।