সাইকেল হোক বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে যাওয়ার জন্য বাসস্টপে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা। তারপর গাদাগাদি করে ঝুলতে ঝুলতে কর্মস্থলে পৌঁছানো। আর যদি গরমটা একটু বেশি হয়, তাহলে তো কথাই নেই। ঝক্কিঝামেলা এড়াতেই ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সে কর্মরত রোমেল আশরাফ বাহন হিসেবে বেছে নিয়েছেন বাইসাইকেল। বললেন, ‘এখন সময় নিয়ন্ত্রণে আর কোনো সমস্যা হয় না। কারণ, জ্যাম থাকুক আর না থাকুক, সাইকেলে কর্মস্থলে পৌঁছাতে রোজ প্রায় একই সময়ই লাগে।’অনেকে ভেবে থাকেন, সাইকেল চালিয়ে অফিসে আসার পর ক্লান্ত লাগে। আসলে তা নয়। এ ব্যাপারে আরেক সাইকেলপ্রেমী মাহদী ইসলাম বলেন, ‘আমি নিয়মিত সাইকেল চালিয়ে অফিস করি। কিন্তু অফিসে আসার পর আমার মোটেও ক্লান্তি বোধ হয় না, কিংবা অফিসে এসে আবার গোসল করা লাগবে, এমনও মনে হয় না। হাত-মুখ ধুয়ে ঘাম মুছে নিই শুধু।’ আছে আরও সুবিধা। যেমনটি বলছিলেন ট্রাস্ট অ্যালায়েন্স টেকনোলজিতে কর্মরত মুর্শিদুল হাসান, ‘স্বাস্থ্যসচেতন মানুষের জন্যও এটি অনেক গ্রহণযোগ্য হতে পারে। কারণ, এটি একটি ভালো ব্যায়াম।’ হরেক রকমের সাইকেলসাধারণত দুই ধরনের বাইসাইকেল পাওয়া যায়। রোড বাইক, অন্যটি মাউন্টেন বাইক (এমটিবি)। এগুলোর দাম নির্ভর করে কিসের তৈরি এবং কোন ব্র্যান্ডের, তার ওপর। বাংলাদেশে তাইওয়ানের মেরিডা, ফরমেট এবং কানাডার ট্রেক, হিরো রেঞ্জার ম্যাক্স, লক্স, ফুজি, ডায়মন্ড ব্যাক, মসোসহ আরও নানা নামীদামি ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায়। এর মধ্যে ইস্পাতের তৈরি বাইকের দাম ১০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি বাইকের দাম ২০ থেকে ৭০ হাজার টাকা। এছাড়াও উপাদানভেদে বাজারে ছয়-সাত হাজার টাকাতেও সাইকেল পাওয়া যায়। অনুষঙ্গসীমিত গতিতে সাইকেল চালানোর জন্য হাতে গ্লাভস পরলেই যথেষ্ট। তবে যদি গতি বেশি থাকে এবং দূরত্ব বেশি হয়, তবে নিরাপত্তার জন্য ব্যবহার করা যেতে পারে হেলমেট, নি-ক্যাপ ও পায়ের জুতা। হেলমেটের দাম ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। গ্লাভস ৫০০ থেকে ৬০০ টাকা। নি-ক্যাপের দাম ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে এবং পায়ের জুতা পাবেন বিভিন্ন দামের মধ্যে। আর নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারেন চেইন লক। এর দাম ২০০ থেকে ২৫০ টাকা।যেখানে পাওয়া যাবেঢাকায় সাইকেলের সবচেয়ে বড় বাজারটি রয়েছে বংশালে। এখানে নওয়াব অ্যান্ড সন্স এবং মাস্টার সাইকেল স্টোর বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের সাইকেলের জন্য বিশেষভাবে পরিচিত। এ ছাড়া ধানমন্ডির লায়ন সাইকেল স্টোর ও তেজগাঁওয়ে লিংক রোডে সাইকেল লাইফ এক্সক্লুসিভে পাওয়া যাবে বাহারি সাইকেলের সন্ধান।সারাইখানা‘সাধারণত মাসে একবার সাইকেল লুবিং করে নেওয়া ভালো। এতে সাইকেল দ্রুত নষ্ট হবে না। এ ছাড়া চেইন অ্যালাইনমেন্টও দেখিয়ে নিতে হবে মাঝেমধ্যে।’ বলছিলেন মাহদী ইসলাম। ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন গ্যারেজ। এসব গ্যারেজ থেকে অনায়াসে সারিয়ে নিতে পারবেন আপনার প্রিয় সাইকেলটি। কলাবাগানের ‘ক্যাফে সাইক্লিস্ট’ নামের প্রতিষ্ঠান থেকেও আপনি সারাতে পারবেন আপনার সাইকেল। কোথায় প্রশিক্ষণ, কোথায় পার্কিংসাইকেলপ্রেমীদের একটি সংগঠন রয়েছে ঢাকার কলাবাগানে। বিডি সাইক্লিস্ট নামের সংগঠনটি আপনাকে দেবে বিনা মূল্যে প্রশিক্ষণ। এ রকম এলাকা ভিত্তিতে আরও কিছু সংগঠন রয়েছে, যেমন—বনশ্রী, রামপুরা, সিদ্ধেশ্বরী এলাকার ‘দ্য বি রাইডার্স’, মিরপুরের ‘মিরপুর সাইক্লিস্ট’, উত্তরার ‘ঢাকা নর্দান সাইক্লিস্ট’ ও ধানমন্ডির ‘ধানমন্ডি বাইসাইকেল ক্লাব’। এ ছাড়া আপনি শিখে নিতে পারেন আপনার পরিচিতজনের কাছ থেকেও। অফিসে পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে অথবা কর্মস্থলের আশপাশে কোনো শপিং মলের পার্কিং স্থানে আপনার সাইকেলটি পার্ক করতে পারেন।