সাইক্লিস্ট সারমেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স তিন বছর, নাম নরম্যান। কোনো ম্যান বা মানুষের নাম নয়—নরম্যান এক আজব কুকুর! দিব্যি সাইকেল চালাতে পারে ব্রায়ার্ড জাতের এই প্রাণীটি। কেবল সাইকেলই নয়, স্কেটবোর্ড আর স্কুটারেও তার সমান দখল। নরম্যানের মনিব জর্জিয়ার আটলান্টার ক্যারেন বললেন, ‘নরম্যানকে খুব ছোট থাকতে আমার ছেলের স্কুটারে চড়িয়েছিলাম। সেই থেকে ও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করল। এখন তো রীতিমতো সাইকেলের প্যাডেলও ঘোরাতে পারে!’ আর তাই ইউটিউবে এই প্রাণীটির ভিডিও নিয়ে দারুণ মাতামাতি। যুক্তরাষ্ট্রের টিভিতেও সে এখন নিয়মিত অতিথি হচ্ছে। অরেঞ্জ অনলাইন