সাইডওয়েজ বাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইডওয়েজ বাইক
সাইডওয়েজ বাইক

বিশেষ এই সাইকেল উদ্ভাবন করেন স্কটিশ সফটওয়্যার প্রকৌশলী মাইকেল কেলিয়েন, ২০০৫ সালে। স্কিং করার বোর্ড থেকে এমন উদ্ভট উদ্ভাবনের চিন্তা মাথায় আসে তাঁর। প্রচলিত সাইকেলে আমরা দুই পা সামনে–পেছনে করে প্যাডেল চালাই, তাকিয়ে থাকি সামনে। আর এই সাইকেল চালাতে হবে মাঝখানে বসে, ডান দিকে মাথা ঘুরিয়ে। ব্রেক করার জন্য দুই হাত ছড়িয়ে রাখতে হবে দুই দিকে। খুব সহজে দুর্ঘটনায় পড়তে চাইলে এমন একটা সাইকেলই তো চাই!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: পপুলার মেকানিকস ম্যাগাজিন