সাইফুল্লাহ সাহেবের পয়লা বৈশাখ (সিটি নির্বাচন ফ্লেভার)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল ঘড়িতে অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠলেন সাইফুল্লাহ সাহেব। বেরিয়ে পড়লেন বাজারের দিকে। আজ তিনি কেনাকাটা করবেন কারওয়ান বাজার থেকে। তাই বাসে চেপে বসলেন। উঠেই ভাবলেন, এ তো বাস নয়; যেন হাতি! মনে হচ্ছে হাতিটা দুলকি চালে হেলেদুলে হাঁটছে! বাসেরই বা কী দোষ! যানজট যে লেগেই আছে! মাছের বাজারে ঢুকতেই আক্কেল গুড়ুম সাইফুল্লাহ সাহেবের। ইলিশের দাম শুনে তাঁর অজ্ঞান হওয়ার জোগাড়! বাসায় গিয়ে কয়েক মগ পানি না ঢালা পর্যন্ত মাথা ঠান্ডা হবে না। বাজারে কমলালেবুর শরবত দেখে খেতে গেলেন, কিন্তু দাম শুনে আবার ভিরমি খাওয়ার জোগাড়! অবশেষে খালি হাতেই ঘরে ফিরলেন সাইফুল্লাহ সাহেব। তাঁর স্ত্রী হামিদা বানু তাঁকে খালি হাতে দেখে চোখ কপালে তুলে ফেললেন! ঘরে নাকি কেবল শুঁটকি আর ডাল আছে। সাইফুল্লাহ সাহেব বাথরুমের দিকে যেতে যেতে ঘোষণা দিলেন, ‘এবারের পয়লা বৈশাখ ওই শুঁটকি আর ডাল দিয়েই চালিয়ে দাও!’
সম্পাদক সমীপে
ভাই, শুভেচ্ছা নেবেন। অনেক লেখা পাঠানোর পর বুঝতে পারলাম অপরিচিত কারও লেখা আপনারা প্রকাশ করেন না। ধন্যবাদ।
কাজী সুলতানুল আরেফিন
পরিচিত হয়ে ভালো লাগল। ধন্যবাদ।—বি.স.