সাইবার ক্যাফের কুফলবিষয়ক গোলটেবিল বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয় ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের সাইবার ক্যাফেতে যাওয়ার বিপদ সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও সাইবার ক্যাফে ব্যবসায়ীদের সচেতন হতে হবে। সাইবার ক্যাফের কুফল থেকে ওদের রক্ষার জন্য সবার সমন্বিত প্রয়াস চালানো দরকার। কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের উদ্যোগে ‘বিদ্যালয় ফাঁকি দিয়ে ছাত্রদের সাইবার ক্যাফে যাওয়ার কুফল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ অভিমত দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সাইবার ক্যাফের মালিকেরা আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।