সাইবার দলের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনে পুলিশি বাধার প্রতিবাদে গত ২৮ নভেম্বর জাতীয়তাবাদী সাইবার দল তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। পুলিশ এতে বাধা দিলে সংগঠনের নেতা-কর্মী বিএনপির কার্যালয় নাসিমন ভবনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন।
জাতীয়তাবাদী সাইবার দল দক্ষিণ জেলার সভাপতি নাজিম উদ্দিন আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উত্তর জেলা সাইবার দলের সভাপতি এস এম মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক জি এম সালাহউদ্দিন কাদের, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর সাইবার দলের সভাপতি কে এম মনজুরুল হক। বিজ্ঞপ্তি।