সাইবারোম-নেটজেনি ও সিমেন্টেক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমপ্রতি সাইবারোম-নেটজেনি ও সিমেন্টেক নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। নগরের নাসিরাবাদে সোর্সের বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের শাখা কর্মকর্তা খন্দকার মুরাদুর রহমান। এতে অনলাইন সিকিউরিটি ডিভাইসের পরিচিতি, ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে মুক্ত থাকার কৌশল, নেটজেনির ইন্টারনেট সিকিউরিটি ডিভাইস এবং সিমেন্টেক সার্ভারসংশ্লিষ্ট অ্যান্টিভাইরাস ও ব্যাকআপের কার্যকারিতা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আলোচনায় অংশ নেন কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক এ কে এম জিয়াউল ইসলাম, শেখ নাঈম হোসেন, নেটজেনি প্রকৌশলী নকিবুল্লাহ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অনলাইন সিকিউরিটি ডিভাইস এবং সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। কর্মশালায় ৩৫ জন ব্যবসায় প্রতিনিধি ও করপোরেট গ্রাহক উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক