সাউথ এশিয়ান কলেজের শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ
চট্টগ্রাম সাউথ এশিয়ান কলেজের প্রথম বর্ষের ৪১৫ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি প্রদান করা হয়েছে। ৪ ডিসেম্বর নগরের মুসলিম হলে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পিসিগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন কলেজের সভাপতি আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে মানবিক মূল্যবোধবিশিষ্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এতে বক্তব্য দেন কলেজের প্রধান নির্বাহী মো. আবদুল্লাহ-আল-মামুন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আনজুমান আরা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর, শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির ও কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান। বিজ্ঞপ্তি।