সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ২০১৫ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ জে এম শহীদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম মুনির আহমদ চৌধুরী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আমান উল্লাহ সরকার ও মো. রেজওয়ানুল ইসলাম আকন্দ প্রমুখ। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন পরীক্ষার্থী ইফতেখার ইসলাম সোহান ও সাহারা বিনতে রহমান। বিজ্ঞপ্তি।