সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
জাতীয় পাঠ্যক্রমে ইংরেজিমাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবারও কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। ৩৯ জনের মধ্যে ২৪ জন জিপিএ-৫ এবং ১৩ জন এ গ্রেড অর্জন করেছে। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম মুনির আহমদ চৌধুরী ও অধ্যক্ষ এনএম হাবিব উল্লাহ অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। এরপর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজম, চিকিৎসাবিজ্ঞানী মাহতাব উদ্দিন হাসান, শেখ আহমদ প্রমুখ। তাঁরা পরিচালনা পরিষদ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের সভাপতি সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।