সাউদার্ন ইউনিভার্সিটি ডে উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদার্ন ইউনিভার্সিটি ডে উদ্যাপিত হয়েছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এর উদ্বোধন করেন উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপউপাচার্য শরীফুজ্জামান। প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।