সাউদার্ন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মাসিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদার্ন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে ‘কনটেম্পোরারি পোয়েট্রি’ শীর্ষক মাসিক সেমিনার ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য এম শরীফুজ্জামান। মূল প্রবন্ধ পড়েন প্রভাষক শাফিন মুহাম্মদ। তিনি বলেন, ‘সমকালীন কবিরা কবিতায় প্রকৃতির গতানুগতিক ব্যবহার থেকে বেরিয়ে এসে এর নতুন অবয়ব গঠন করেছেন, যা যুক্তিতর্কের ওপর প্রতিষ্ঠিত।’ সেমিনারে কবি রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের ছাত্রী ইশরাত জাহান। বিজ্ঞপ্তি।