সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করা, কালো পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, উপউপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, রেজিস্ট্রার জহীরুদ্দীন আহমেদ। উপাচার্য বলেন, ‘যে জাতির জন্য বঙ্গবন্ধু জীবনের এত ত্যাগ স্বীকার করলেন, সে জাতির হাতেই কি-না তাঁকে প্রাণ দিতে হলো। জাতীয় নেতাদের আমরা কেবল হত্যাই করিনি, তাঁদের মূল্যবোধগুলোর কবর রচনা করে অধঃপতনের চরমে পৌঁছেছি।’ সরওয়ার জাহান বলেন, ‘দেশ আজ নেতৃত্বশূন্য। অতি আবেগ ত্যাগ করে সত্যিকারের দেশপ্রেম নিয়ে জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।’