সাউদার্ন মেডিকেল কলেজের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিবিএস ২০০৯-১০ শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৮ জানুয়ারি কলেজের পূর্ব নাসিরাবাদ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানোজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান এম সুলতান উল আলম। আলোচনা করেন শায়খুল ইসলাম, মো. আবু তাহের, মো. মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আমেনা আক্তার। বিজ্ঞপ্তি।