প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৯ আগস্ট ফুলকির এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইলিয়াস ইলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কাজী রবিউল হোসেন। বক্তব্য দেন সদস্যসচিব টিসু পালিত, যুগ্ম আহ্বায়ক অসীম চন্দ্র, জামাল আহমেদ, সুচরিত দাশ, সাইফুল মিঠু প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পী রায়হান, আলতুসি ও লুবনা। যন্ত্রশিল্পী ছিলেন সাউন্ড ভাইরাস মিউজিশিয়ানের দল ও সাউন্ড সিস্টেম সরবরাহ করে ‘জিরকা’। বিজ্ঞপ্তি।