সাকা চৌধুরীর বিচার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অন্যতম হোতা ও রাজাকার আখ্যায়িত করে তাঁর গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতারা। সম্প্রতি সংগঠনের উদ্যোগে রাঙ্গুনিয়া থানার সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতাকালে তাঁরা এ দাবি জানান। সামশুদ্দোহা সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম শফিউল আযম, মো. আলী শাহ, ইদ্রিচ আজগর প্রমুখ। বিজ্ঞপ্তি।