সাকিব আল হাসানের বিয়ে ও কতিপয় হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করেছেন সাকিব আল হাসান—এ খবর এখন সবারই জানা। রস+আলোর পক্ষ থেকে সাকিব ও সাকিব-পত্নীর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা জানি, শুভকামনা জানাচ্ছেন সবাই। ছেলেরা জানাচ্ছেন, জানাচ্ছেন মেয়েরাও। তার পরও সাকিবের এই বিয়ের খবরে যে অনেক মেয়েরই মন ভেঙেছে, সেটা বলতে জ্যোতিষী হতে হয় না। অনেক মেয়েই চোখের জলে বুক ভাসাচ্ছেন, কেউ নাওয়া-খাওয়া বাদ দিয়ে হাহাকার প্রকাশ করছেন ফেসবুকে। সাকিব আল হাসানের বিয়ের খবর শোনার পর রস+আলোর অফিশিয়াল পেজে (facebook.com/Rosh.Alo) নিজেদের হূদয়ভাঙা অনুভূতিগুলো প্রকাশ করেছেন মেয়েরা—ফারিয়া নাওয়ার: আজ থেকে সাকিব আমার ভাইয়ের মতো!সৈয়দা শারমিন আক্তার: আমি সুইসাইড খামু...ফারিহা ইসলাম: ভেবেছিলাম ১২ তারিখ এফবি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে শোক পালন করব।তাসনিম সাদিয়া: ব্যাপার না, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। মনের দুঃখে সারা দিন চার সতিনের ঘর সিনেমাটা দেখলাম।ফারাহ ফাতেমা: মেয়েরা এখন শীতকালবিরোধী হয়ে যাবে! কারণ, শীতকালে ‘শিশির’ পড়ে!!আফিয়া ওয়াসিমা: সাকিবের বিয়ের খবর শুনে আমার বড় বোন নাওয়া-খাওয়া বাদ দিয়ে বই খাতা নিয়ে বসেছে। বলা তো যায় না, সাকিব যদি ইঞ্জিনিয়ার মেয়ে বিয়ে করতে পারে, তাহলে ভবিষ্যতে ডাক্তারও লাগতে পারে!তামান্না নিশাত: সাকিবের বিয়া তো আমার কী? আমি দাওয়াতও পামু না, বিয়ার গেটের টাকাও পামু না, হুদাই টাইম নষ্ট।ফারহিন সোহান কবির: সমস্যা নাই, তামিম এখনো ব্যাচেলর!ইশরাত জাহান: কলিজায় সাউন্ড করছে, ‘ছ্যাঁকা খাওয়ার’ ডাক। ঘড়ির কাঁটা আজ তুই, ১২তেই থাক।তানজিনা মিলি: সব দোষ আমার! আমি ফিরিয়ে দিলাম বলেই তো ও শিশিরকে বিয়ে করেছে।জেরিন আঞ্জুম: সাকিব গো, আমার হূদয়ের ১২টা বাজানোর জন্য তুমি শেষ পর্যন্ত এই ১২.১২.১২. তারিখটাই বেছে নিলা?ইরফাত জেবীন: শুধু মনে হয়েছে, সাকিব কেবলই আমার বড় ভাই! আর মেয়েটি আমার প্রিয় বড় ভাইয়ের বউ। মানে, আমার সুপ্রিয়... থাক! আনন্দে আমার চোখে জল। তাই আমি আর বলতে পারছি না!!ফারহিন বিনতে ইসলাম: ওর সুখই আমার সুখ। ওর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করলাম!সাবিহা আক্তার: একটা গানই মাথায় বাজছে: আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে...ফারহানা বুবলি: ওয়াআআআআআ... (কান্নার শব্দ)হাবিবা পিয়া: এত দিন একা একা বিস্কুট আর হ্যান্ড ওয়াশের অ্যাড করত, এখন বিউটি সোপ আর নারিকেল তেলের অ্যাড করবে।পূর্বা সেনগুপ্তা: সাকিবের এই ‘নির্বাচন’ আমি মানি না। এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে সে আমাকেই পছন্দ করত!সামিনা আফরোজ: আমি কান্না করতে করতে যে চোখের পানি জমাইছি, ওইগুলা কাজে লাগাইলে আগামী এক বছর ঢাকায় পানির সংকট থাকবে না!সিন্থিয়া নূর: বিয়ে করেছে তো কী হয়েছে? দ্বিতীয় বউটা আমিই হব!লায়লা কানিজ ফাতেমা: সাকিব বিয়ে করছেন এইটা জানার পর উনাকে আর আগের মতো সুন্দর লাগছে না। তবে তার পরও অভিনন্দন জানালাম।ইয়াশা ইকরা: এহ! আমিও অনেক সুন্দর। দরকার নাই আমার। যাও করোগা বিয়া!!সোনিয়া জেরিন: আরে... এই মেয়ের বাড়ি দেখি নারায়ণগঞ্জ!! আমার বাড়িও নারায়ণগঞ্জ!!! ও সাকিব, তাহলে আমি কী দোষ করলাম? সাইয়েমা কবির: হরতাল সমর্থকেরা যেমন আগুন জ্বালিয়ে বাস পোড়ায়, তেমনি সাকিবকে বিয়ে করে শিশিরও আমার হূদয়টা আগুনে পুড়িয়ে দিল। আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।হুমায়রা কাদির: সতিন পেয়ে খুশি হইসি। খালি মাঠে গোল দিতে ভালো লাগে না।ফারিহা কবির: আরে সাকিবকে তো ভাই হিসেবেই দেখতাম। তবে ওর বউকে দেখে মনে হচ্ছে, ছেলে হইলাম না কেন!!ফারজানা সরোয়ার: চলে গেছ তাতে কী, নতুন একটা পেয়েছি! আমি এখন থেকে এনামুলকে ভালোবাসব!তাসনুভা তাজিন: এখন আমার কাছে থাকা ওর এতগুলা পোস্টার একসঙ্গে কে কিনবে?তাহসিনা তূর্ণা: আমি বিয়ের আগেই বিধবা হয়ে গেলাম রে! আমি এখন কী করব?সাদিয়া ফাতেমা কবীর: আগামীকাল আমার ঘরের পতাকাখানা অর্ধনমিত রাখব।তাহরিন তাম্মি: পুরোনোকে ভুলে নতুনকে বরণ করাই তো জগতের নিয়ম। তাই আমরাও পুরোনোকে ভুলে সোহাগ, এনামুলদের দিকে নজর দেব!সাদিয়া সুলতানা: তামিম, সাকিব ভাই তো এখন শিশির সিক্ত, তুমি যেন বৃষ্টি বা বন্যাতে ভেসে যেয়ো না।কারিমা রুহি: সাকিব বেশ বদলে গেছে। তবে আশা করি, খেলাম মাঠে সেই আগের সাকিবকেই পাব!নাবিলা তাবাসসুম: সাকিবের বিয়ের খবর শুনে অনেক কান্না করেছি। কাজল-মেকআপ নষ্ট হয়ে গিয়েছে। কাল পার্লারে যেতে হবে!মিথিলা খন্দকার: আমি তো ১৮তলা থেকে লাফ দিতে গিয়েছিলাম। তখনই মনে পড়ল, আরে, আমি তো নিজেই বিবাহিত।জান্নাতুস সালাম: আমি স্তব্ধ! এইটা কোনো কথা হলো! দেশে হরতাল, অবরোধ, ভাঙচুর এত ঘটনা নিয়ে কারও মাথাব্যথা নাই, একজন বিয়ে করতেছে, তারে নিয়ে এত কথার কী আছে!!!ইয়াসমিন নাহিদ: আমি যে ভালোবাসার কান্নায় সাকিবকে ভেজাতে পারলাম না, এখন ‘শিশির’ তাকে রোজ ভেজাক— এই শুভকামনা!শাহনিলা আঞ্জুম: সাকিব, তুমি শুধু আমার। আমাকে ছেড়ে যেয়ো না...মাহবুবা কলি: শুনছি জনৈক শিশিরও নাকি ওনার একজন সাধারণ ফ্যান ছিল! সে একজন ফ্যান হয়ে ঘটনা ঘটায় ফেলল, আর আমরা কিনা ফাউ? ক্যান যে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইলাম না!নাজিফা বিনতে জামান: আমি এখনো কেন বেঁচে আছি? গ্রন্থনা: পাভেল মহিতুল আলম