সাকিবের সঙ্গে চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ছবি ও তথ্য দিয়ে ডিজাইন করা টি-শার্ট পরে আড্ডায় এসেছিলেন সাকিব আল হাসান
নিজের ছবি ও তথ্য দিয়ে ডিজাইন করা টি-শার্ট পরে আড্ডায় এসেছিলেন সাকিব আল হাসান

২৪ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডিতে নিজেদের বাসায় সুমি-মঈনুল দম্পতির দিনটি শুরু হয়েছিল অন্য দিনের মতোই। কিন্তু বিকেলেই পাল্টে গেল তার সবটা। তার কৃতিত্ব একজন অতিথির। দোরঘণ্টির শব্দ পেয়ে দরজা খুলে বিস্ময়ে ভিরমি খাওয়ার জোগাড় সুমির। তাঁর বাসার সামনে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসান! তাঁকে দেখে প্রথমটায় তো বিশ্বাসই করতে পারছিলেন না সুমি-মঈনুল দম্পতি। কোথায় বসাই, কী খাওয়াই করে কেটে গেল অনেকটা সময়। তাঁদের ইচ্ছে পূরণের এই আয়োজন করে দেয় ফ্যাশন হাউস লা রিভ।
গত ২ থেকে ৩০ জুন পর্যন্ত লা রিভ একটি বিশেষ প্রচারণা চালায়। ‘টি উইথ সাকিব’ নামের এই প্রচারণার অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে লা রিভের পোশাক কিনে বিজয়ী হন ৫০ জন ক্রেতা। যাঁদের মধ্যে দুজনের বাসায় হাজির হন সাকিব। বিজয়ী হয়ে তাঁরা সেদিন সাকিবের সঙ্গে বসে চা খেতে খেতে আড্ডা দেওয়ার সুযোগ পেলেন।
লা রিভের ধানমন্ডি শাখায় আয়োজিত এই চা-আড্ডায় সাকিবের ছবি এবং তথ্যসংবলিত একটি নতুন টি-শার্ট বাজারে আনা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে এই টি-শার্ট। চা-আড্ডায় আসা এক ক্রেতা বলেন, ‘পোশাক কিনতে এসে প্রচারণাটা চোখে পড়েছিল। তবে ভাবতে পারিনি, বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে এভাবে চা খাওয়ার সুযোগ পাব।’ অনুষ্ঠানে বিজয়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন লা রিভের ডিজাইন প্রধান মুন্নুজান নার্গিস, মহাব্যবস্থাপক এস এম ইকবাল, বিক্রয় প্রধান নাসরিন সুলতানাসহ আরও অনেকে।