সাক্ষরতা দিবসে দীঘিনালায় শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এরপর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা। প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া। বক্তব্য দেন সুপ্রিয় চাকমা, শতরুপা চাকমা, আজিম শরিফ, মংগ্রী মগ, রাজীব ত্রিপুরা, শশী মোহন চাকমা, রঞ্জন চাকমা, নলেন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।