সাক্ষাৎকার রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ৪ মার্চ জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের জন্মদিন। এ উপলক্ষে পড়ুন তাঁর একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার। মজার ব্যাপার হলো, প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তাঁর বইয়ের নামে।কাল্পনিক এই সাক্ষাৎকারটি নিয়েছেন সঞ্জয় সরকার

.
.

প্রিয় পাঠক, একটু হাসুন
আনিসুল হক 

প্রশ্ন: কেমন আছেন?
উত্তর: আমি আছি আমার অনলে

প্রশ্ন: আপনার সাক্ষাৎকার নিতে এলাম...

উত্তর: এতদিন কোথায় ছিলেন

প্রশ্ন: গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মায়ের কাছে। আচ্ছা, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় কে?

উত্তর: মা

প্রশ্ন: আপনার ছেলেবেলায় ঘুরে আসি। সে সময় নিয়মিত চিঠি লিখতেন নিশ্চয়ই। কাকে লিখতেন বেশি?

উত্তর: খোলা চিঠি সুন্দরের কাছে

প্রশ্ন: এবার বড়বেলায় ফিরে আসি। প্রেমিকাকে নিয়ে পালাতে চেয়েছিলেন...

উত্তর: ফাগুনের রাতের আঁধারে

প্রশ্ন: যে প্রেম এখনো গলার কাঁটা হয়ে আছে...

উত্তর: বেকারত্বের দিনগুলিতে প্রেম

প্রশ্ন: এখন তো আপনি চাকরিও করছেন। তো কর্মক্ষেত্রে কোন বিষয়টা মেনে চলেন?

উত্তর: দ্য বস ইজ অলওয়েজ রাইট

প্রশ্ন: আপনার একসময়ের ক্রাশ তাঁর মেয়ের নাম দিতে অনুরোধ করলে কী নাম দেবেন?

উত্তর: হৃদিতা

প্রশ্ন: কেউ যখন আপনার পাকা চুল নিয়ে কিছু বলে তখন আপনার অবস্থা কেমন হয়?

উত্তর: হাসতে হাসতে খুন

প্রশ্ন: রাতে কখন ঘুমাতে যান?

উত্তর: বারোটা বাজার আগে

প্রশ্ন: যেটা দেখার খুব ইচ্ছা...

উত্তর: অশ্বডিম্ব

প্রশ্ন: ফার্মগেটের যানজটের বিপরীত শব্দ...

উত্তর: নিধুয়া পাথার

প্রশ্ন: যানজটে বসে থাকলে নিজেকে যা মনে হয়...

উত্তর: দুঃস্বপ্নের যাত্রী

প্রশ্ন: ঢাকার ম্যানহোলগুলো দেখলে কী মনে হয়?

উত্তর: ফাঁদ

প্রশ্ন: এসব নিয়ে লেখালেখি করার পরও পরিবর্তন না এলে কী মনে হয়?

উত্তর: অরণ্যে রোদন

প্রশ্ন: আপনার যা কিছু নিজস্ব...

উত্তর: আমার একটা দুঃখ আছে

আমারও একটা প্রেমকাহিনী আছে

প্রশ্ন: যা দেখতে ভালো লাগে...

উত্তর: স্বপ্ন 

প্রশ্ন: যে গল্প করতে গেলে ঢাকার চটপটি খেতে ইচ্ছা করে...

উত্তর: ক্ষুধা এবং ভালোবাসার গল্প

প্রশ্ন: গ্যাস আর বিদ্যুতের দাম বাড়ছে। এ ব্যাপারে কিছু বলার আছে?

উত্তর: আবার তোরা কিপ্টে হ

প্রশ্ন: কাউকে বেপরোয়াভাবে রাস্তা পার হতে দেখলে যা ভাবেন...

উত্তর: আসলে আয়ুর চেয়ে বড় সাধ তার আকাশ দেখার

প্রশ্ন: এককথায় পৃথিবীতে পরিবর্তনের ধারা...

উত্তর: রাজা যায় রানি আসে

প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলেন, এ ব্যাপারে কী বলবেন?

উত্তর: সেই গাধা, সেই পানি

প্রশ্ন: বর্তমানে বিখ্যাত হওয়ার সহজ উপায় কী?

উত্তর: এক লক্ষ লাইক

প্রশ্ন: মোবাইল ফোন যখন বিরক্তিকর হয়ে ওঠে, তখন যা ভাবেন...

উত্তর: এই যন্ত্র লইয়া আমরা কী করিব

প্রশ্ন: যা ছেড়ে কোথাও যেতে মন চায় না...

উত্তর: প্রিয় এই পৃথিবী ছেড়ে

প্রশ্ন: রস+আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলবেন?

উত্তর: ভালোবাসি ভালোবাসি