প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার ফেনীতে কর্মরত সাংবাদিকেরা এক ঘণ্টা সড়কের ওপর বসে কর্মবিরতি পালন করেছেন। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মরত সাংবাদিকেরা শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব ভবনের সমনের সড়কে বসে কর্মবিরতি পালন করে। এ সময় প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আবু তাহের, বখতিয়ার ইসলাম মুন্না, রফিকুল ইসলাম, দিলদার হোসেন, আজাদ মালদার, কাজী হোসেন, শেখ ফরিদ আক্তার, এন এন জীবন, মামুন রশিদ প্রমুখ। বক্তারা সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন এবং মামলার তদারকি কর্মকর্তাসহ সবাইকে সংযত আচরণের আহ্বান জানান।