প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরপথে চট্টগ্রাম থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বেসরকারি শিপিং কোম্পানিগুলোকে অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হজযাত্রী কল্যাণ পরিষদ। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ আবদুল করিম গত বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে হজে যেতে জনপ্রতি সোয়া লাখ টাকা বিমান ভাড়া নেওয়া হচ্ছে। অথচ সৌদি আরবের জেদ্দায় যাওয়া সাধারণ যাত্রীদের কাছ থেকে তার তিন ভাগের এক ভাগ ভাড়া নেওয়া হয়। বাংলাদেশের মতো গরিব দেশের হজযাত্রীদের পক্ষে এত ব্যয় বহন করা কষ্টসাধ্য। সাগরপথে জেদ্দা গমন করতে পারলে খুবই কম খরচে তাঁরা হজ করতে পারবেন।’ বিজ্ঞপ্তি।