সাগরিকায় পোশাকশ্রমিকদের বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের সাগরিকা শিল্প এলাকার এশিয়া গ্রুপ পরিচালিত ওয়াই বি গার্মেন্টসে ১ মে বিনা মূল্যে পোশাক শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা স্মাইল ভিশন ফাউন্ডেশন এই চিকিৎসাশিবিরের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি িছলেন নারী ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাহেদুর রহমান, গোলাম রসুল সোহেল মোস্তফা, এস কে মজুমদার, মফিজুর রহমান, মোহাম্মদ হোসেন, আনোয়ার হোসেন, এস আই রাসেল ও গাজী মামুন। সভাপতিত্ব করেন স্মাইল ভিশন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল। বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্যসচিব সাইফুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবদুল আলী প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। শিবিরে দেড় শতাধিক কর্মীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।