সাগরে ভেসে ভেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় সিন্দাবাদ কিংবা ট্রেজার আইল্যান্ড পড়ে সবারই একবার সাগরে ভাসতে ইচ্ছে করেছে। কিন্তু সেই ইচ্ছে তো চাইলেই পূরণ করা যায় না। এর জন্য রয়েছে কম্পিউটারের ভার্চুয়াল জগৎ। যেখানে ইচ্ছেমতো জাহাজ ভাসিয়ে ছুটে চলা যাবে গহিন নীল সমুদ্রে। সেভেন সিস গেমসে গেমারকে অভিযানে নামতে হবে নিজের যুদ্ধজাহাজ নিয়ে। যার মূল কাজ হচ্ছে গুপ্তধন খুঁজে ফেরা। তবে তার এই চলার পথটা খুব বেশি আনন্দদায়ক হবে না। কারণ, সাগরের মাঝখানে সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আছে লং জন সিলভারের মতো ভয়ংকর সব জলদস্যু। আছে পাইরেটস অফ ক্যারাবিয়ানের মতো অদ্ভুত সব ভৌতিক জাহাজ, যারা গেমারের জাহজকে ধ্বংস করতে সব সময় তৎপর। আর সাগরের কিম্ভুতকিমাকার দানবদের কথা না-ই বলালাম। সব সময় যে মারামারি বা যুদ্ধ করে পার পাওয়া যাবে তা কিন্তু নয়, মাঝেমধ্যে বুদ্ধিও খাটাতে হবে। কামানের নিশানায় পড়লে শত্রুদের উড়িয়ে দিতে হবে, তা না হলে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে তা যাতে গুঁড়িয়ে যায়, এমন ব্যবস্থা করতে হবে। এ ছাড়া শত্রুদের কামানের গোলা মিসাইলের মতো তাদের জাহাজে ছুড়ে ফেলা যাবে। সব মিলিয়ে পুরো যাত্রাটা বেশ উত্তেজনাপূর্ণ। গেমসের সঙ্গে মানানসই শব্দ এবং গ্র্যাফিক্স আপনাকে মুগ্ধ করবে খুব সহজে। জাহাজ চালানো জানুন, আর না-ই জানুন, এখনই খেলতে বসে পড়ুন সেভেন সিস গেমসটি।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০/মি/এনটিপ্রসেসর: পেন্টিয়াম টু ৫০০ মেগাহাটর্জভিডিওকার্ড: ৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগীসিডি রম: ১২ এক্স র‌্যাম: ৬১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স ৮.১হার্ড ডিস্কে ৭০০ মেগাবাইট খালি জায়গা