সাজঘরের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো রোজা, তার ওপর গরমে মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটা। শাড়ি, সালোয়ার-কামিজ, জুয়েলারি সবই কেনা হলো। কেনাকাটা সেরে ক্লান্ত-শ্রান্ত হয়ে দেখা গেল, হাত-পা হয়ে গেছে ময়ূরের মতো, চুল হয়ে গেল রুক্ষ। তখন দামি পোশাকটাও ম্লান দেখাবে। অবশ্য আশার বাণী শুনিয়েছেন রূপ বিশেষজ্ঞরা। তাঁরা জানান, ঈদের আগে যত দিন বাকি রয়েছে সেই সময়টা যদি কাজে লাগানো যায়, তাহলে রুক্ষ ত্বকে আসবে সজীবতা। আর ঈদে থাকা যাবে নিশ্চিন্ত। ঈদে নিজের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করতে আপনাদের পাশে আছে নগরের বিউটি পার্লারগুলো। পারসোনাপারসোনার কাউন্সিলিং এক্সিকিউটিভ ফারজানা ববি জানান, ঈদ উপলক্ষে চলে মূলত হেয়ার কাট, ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর-মেনিকিউর, হেয়ার কালার, নেইল আর্ট, মেহেদি। এবার ফ্ল্যাটের চেয়ে ভলিউম লেয়ার বেশি চলছে। স্পেশাল হেয়ার কাটের মধ্যে রয়েছে আনইভেন্ট স্টেপ, পারসোনাস লং স্লাইস, টুইকি লেয়ার—এগুলো পড়বে ৬০০ টাকা পর্যন্ত। ত্বক অনুযায়ী রয়েছে এলোভেরা, থর্মোহার্ভাইভসহ বিভিন্ন ফেসিয়াল—যা পড়বে ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। চুলের ফ্যাশন কালারে রয়েছে—লাল, নীল, সবুজ, বেগুনি, যেকোনো পছন্দমতো কালার। এটা চট্টগ্রামে শুধু পারসোনাতেই করা যাবে। তিনি আরও জানান, পারসোনাতে রয়েছে ফুল স্পা। যা এই রমজানে দেবে সতেজতা। স্পাতে রয়েছে রিলাক্স ফুল বডি স্ক্রাব, ফুল বডি র‌্যাব, বিভিন্ন ধরনের ম্যাসাজ। এ্যারোমা, থাই ও ইন্ডিয়ান বডি ম্যাসাজ। স্পা এক্সক্লুসিভ ফেসিয়াল পড়বে ৭০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। এক্সক্লুসিভ, ডিলাক্স ও ক্লিউপেট্রা পেডিকিউর-মেনিকিউর পড়বে এক হাজার থেকে দেড় হাজার টাকা। টিনেজারদের জন্য কুইক পেডিকিউর-মেনিকিউর ৩৫০ থেকে ৭৫০ টাকা। এ ছাড়া রয়েছে মিল্ক ও ফ্লোরাল বাথ। হাতে মেহেদি ২০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। আলভিরাসহাবিবস আলভিরাসের ইনচার্জ খালেদা বানু জানান, এখানে নতুন কিছু ফেসিয়াল আছে যেমন বিটসি ফেসিয়াল এটা ডিপ ক্লিনজিং যা ব্রাইট করে। এ ছাড়া আছে হোইটনিং ডায়মন্ড, এগুলো সবই হার্বল। এসব ফেসিয়ালে খরচ পড়বে ৮০০ থেকে তিন হাজার টাকা, নরমাল পেডিকিউর-মেনিকিউর ৬০০ টাকা। ডিলাক্স এক হাজার ৬০০ টাকা। যেকোনো স্টাইলিশ হেয়ার কাট ৪০০ থেকে ৫০০ পর্যন্ত। স্টাইলিশ হেয়ার কাটের মধ্যে রয়েছে ভলিউম, লেয়ার, মাল্টিপল, সিঙ্গেল, ফেদার, লেয়ার লেজার ও লেয়ার। স্টিক অনুযায়ী চুলে কালার পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা, অলওভার ২০০ থেকে তিন হাজার টাকা। মেহেদি ১৫০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। লুসিএখানে হেয়ার কাট রয়েছে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। নরমাল ফেসিয়াল ২০০ থেকে ৬৫০ টাকা। চুলের কালার করা যাবে এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকায়। পেডিকিউর ৩৫০ টাকা, মেনিকিউর ২০০ টাকা। নেইল আর্ট দুই হাতে পড়বে ৬০০ টাকা। স্পা শুধু ম্যাসাজটা রয়েছে।পিয়ারলেসআগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ পুলিশ লাইনের বিপরীতে পিয়ারলেস বিউটি পার্লারের মাসুদা নবী জানান, তাঁর এখানে হেয়ারকাট পড়বে ৬০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ফেসিয়াল রয়েছে ৩৫০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। পেডিকিউর ৩০০ টাকা। মেনিকিউর ২৫০ টাকা। এ ছাড়া ঈদ উপলক্ষে নগরের ফিগারিনা, ইভস, রুমা, ফ্রেশসহ বেশ কয়েকটি বিউটি পার্লারেও রয়েছে বিশেষ ব্যবস্থা।