সাজছেন তাঁরাও
সাজ শুধু মেয়েদের? এককথায় উত্তর ‘না’। বাইরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে দরকার নানা রূপসজ্জা। ফেসিয়াল তো সাধারণ, মেনিকিউর, পেডিকিউর একজন পুরুষকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই তো ছেলেদের পার্লারেও ভিড় বাড়ছে। এবার চলছে বিটস সি ফ্যাসিয়াল। এটা গরমের মধ্যেও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। চট্টগ্রামে ছেলেদের জন্য আছে সিজারস ওভার কম্ব ও আলভিরাস। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় আলভিরাসের। নারী ও শিশুদের পাশাপাশি ছেলেদের জন্যও পার্লারের ব্যবস্থা আছে। আলভিরাসের তত্ত্বাবধায়ক বাবু রমেশ বলেন, ‘শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, চট্টগ্রামের মানুষকে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোই আমাদের উদ্দেশ্য।’ এখানে ছেলেদের চুল কাটা, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, বডি ম্যাসেজের ব্যবস্থা আছে।লেয়ার, মাল্টিলেয়ার, ভলিউম, বিভিন্ন তারকার চুলের কাট ১৫০ টাকায় করা হয়। এ ছাড়া ছবির বই (ক্যাটালগ) দেখে চুল কাটানো যায় ৩০০ টাকায়। ফেসিয়াল ৭০০ থেকে তিন হাজার টাকা, বডি ম্যাসেজ ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকা, ম্যানিকিউর ও পেডিকিউর ২০০-৫০০ টাকায় করা হয়। চুলের রিবন্ডিং করা হয় পাঁচ হাজার টাকা, স্ট্রেইট তিন হাজার টাকা। তবে টাকাটা চুলের দৈর্ঘ্যর ওপর নির্ভর করে। প্রতিষ্ঠানের ক্রেতা সংযোগ কর্মকর্তা (কাস্টমার রিলেশন অফিসার) ফ্যাশন সচেতন ছেলেরা চুলে হাইলাইটস করে। রঙের ওপর দাম নির্ভর করে। পিয়ার্সিং এখন খুব সাধারণ একটা ঘটনা। আলভিরাসে ৩৫০ টাকায় পিয়ার্সিং করা হয়। বর্তমানে আলভিরাসের সদস্যসংখ্যা এক হাজার ২০০। ঈদ উপলক্ষে সদস্যদের জন্য ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। গত বছর ঈদের আকর্ষণ ছিল ডায়মন্ড।এবার ঈদে এসেছে বিট্স সি ফেসিয়াল। এটি শুষ্ক ও তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক সবুজ খান বলেন, ‘আমাদের কর্মচারী ঢাকা থেকে কাজ শিখে আসেন। এখানের সবকিছু বিখ্যাত রূপবিশেষজ্ঞ জাবেদ হাবিবের টিপস অনুযায়ী হয়। আমরা প্রতি বছর নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। নতুন বিটস সি ফেসিয়াল গরমের মধ্যেও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করবে।’সিজারস ওভার কম্বনগরের গোলপাহাড় মোড়ে শায়লা ইসলাম ফ্লোরার উদ্যোগে সাড়ে চার বছর আগে শুরু হয় টাচ অ্যান্ড গ্লো। শায়লা জানান, মহিলারা স্বামী ও আত্মীয়দের চুল ও ত্বকের সমস্যার সমাধান চাইতে এখানে আসতেন। তাঁদের অনুরোধে ছেলেদের জন্য পার্লার চালু করেছেন। ‘ছেলেদের চুল ও ত্বকের সমস্যা বেশি। সেলুনে ফেসিয়াল করতে গিয়ে তাঁরা ত্বকের আরও ক্ষতি করে। তাই তাদের জন্য পার্লার চালু করেছি আমি।’ বলেন তিনি।পার্লারে মুখের আদলের সঙ্গে মিল রেখে চুল কাটানো হয়। চুলের বাড়তি যত্নের জন্য হেয়ার স্পা করা হয়। ফেসিয়াল, ম্যানিকিউর ও পেডিকিউর করার জন্য শেহনাজ হোসাইনের তৈরি প্রোডাক্ট ও থাই হারবাল প্রোডাক্ট ব্যবহার করা হয়।