>

যুক্তরাজ্যের রানির ‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড-২০১৭’ বিজয়ী সাজিদ ইকবাল। তিনি চেঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। তাঁর মা শারমীন ইকবাল, গৃহিণী। আজ থাকছে ছেলে ও মায়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
সাজিদ: সব ধরনের খাবার খেতেই ভালো লাগে। তবে সব সময় নতুন খাবারের স্বাদ নিতে ভালো লাগে।
মা: বিভিন্ন দেশের বৈচিত্র্যময় খাবার।
২. প্রিয় সিনেমা...
সাজিদ: দ্য কাইট রানার, দ্য আইল্যান্ড, এনিমি অ্যাট দ্য গেটস ও ট্রয়।
মা: পিকে, ব্ল্যাক, তিতাস একটি নদীর নাম, অশনি সংকেত।
৩. যাঁদের অভিনয় ভালো লাগে?
সাজিদ: অমিতাভ বচ্চন, ব্রাড পিট, মেগান ফক্স ও হাসান মাসুদ।
মা: আবদুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা।
৪. প্রিয় রং কী?
সাজিদ: কালো ও নেভি ব্লু।
মা: আকাশি।
৫. প্রিয় ব্যক্তিত্ব?
সাজিদ: রোকিয়া আফজাল রহমান।
মা: আমার বাবা।
৬. যাঁদের গান পছন্দ করি...
সাজিদ: জন ডেনভার, লালন ও কোল্ড প্লে।
মা: আশা ভোসলে ও হৈমন্তী শুক্লা।
৭. যেখানে বেড়াতে যেতে ভালো লাগে...
সাজিদ: যেখানে কখনো যাওয়া হয়নি এমন জায়গায় যেতেই ভালো লাগে।
মা: পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে ভালো লাগে। বিশেষ করে নেপাল।
সাক্ষাৎকার: সজীব মিয়া