
অরা বিউটি লাউঞ্জ
বেইলি রোডে অবস্থিত অরা বিউটি লাউঞ্জ নিয়ে এসেছে মাত্র ১২০০ টাকায় বৈশাখী প্যাকেজ। শুধু নববর্ষের দিনটিতে এই প্যাকেজ সেবা পাওয়া যাবে। প্যাকেজে থাকছে বৈশাখী মেকআপ, শাড়ি পরা ও চুল বাঁধা। এ ছাড়া পুরো বৈশাখ মাসজুড়ে অরা বিউটি লাউঞ্জের যেকোনো হেয়ার ট্রিটমেন্ট গ্রহণ করলে চুল কাটানো যাবে বিনা মূল্যে।
কিউবেলা
পয়লা বৈশাখ উপলক্ষে কিউবেলা দিচ্ছে বিশেষ ছাড়। ৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও রং করালে পাওয়া যাবে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া পয়লা বৈশাখে ১৬০০ টাকায় চুল বাঁধা, শাড়ি পরানো ও মেকআপ করানো যাবে। এই দিন সকাল ছয়টা থেকে কিউবেলা খোলা থাকবে।
ওমেন্স ডল
বিউটি পারলার ওমেন্স ডল নববর্ষ উপলক্ষে সাজে দিচ্ছে বিশেষ ছাড়। পয়লা বৈশাখের দিনে যেকোনো সাজে এখানে মিলবে ২০ থেকে ২৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকবে নানা ধরনের উপহার। রাজশাহী ও ঢাকার দুটি শাখাতেই এই সুবিধা পাওয়া যাবে।