সাজে সজ্জায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছে নানা ব্র্যান্ডের প্রসাধনী। মডেল: মাহিয়া, ছবি: কবির হোসেন
আছে নানা ব্র্যান্ডের প্রসাধনী। মডেল: মাহিয়া, ছবি: কবির হোসেন

নাগরিক জীবনে দৈনন্দিন কেনাকাটার এক স্বস্তির নাম সুপারশপ। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যই নয়, সুপারশপে এখন জামাকাপড়, কসমেটিকসও কেনা যায় খুব সহজে। ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্যই আছে পছন্দসই পোশাক।
রাজধানীর বিভিন্ন সুপারশপের প্রসাধনীর কর্নারগুলো ঘুরে দেখা গেল নানা রকম ব্র্যান্ডের ​দেশি–বিদেশি পণ্যের সমাহার। লোশন, ক্রিম, পাউডার, মেকআপ বক্স, ফাউন্ডেশন, আইলাইনার, মাশকারা, আইস্যাডো, কাজল, লিপস্টিক, নানা রকম সুগন্ধিপণ্যসহ আরও কত কী। ফ্লোরমারসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের প্রমোটররা সাজিয়ে বসেছেন তাঁদের নানা রকম প্রসাধনীর পসরা। যত্নসহকারে তাঁরা ক্রেতাদের জানাচ্ছেন কোনটি নিলে ক্রেতা উপকৃত হবেন। কোনটিতে কাকে কতটা সুন্দর দেখাবে এবং তাঁদের পণ্যের খুঁটিনাটি।
মোহাম্মদপুর আগোরা শাখায় দেখা গেল, সেখানে নানা রকম প্রসাধনীর বাহার। র‌্যাভলন, জর্ডানা, রোজ গোল্ড, ফ্লোরমারসহ নানান ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে এখানে। এসব ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় এবং পছন্দের ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন ব্র্যান্ড প্রমোটররা।
রাজধানীর অনেক সুপারশ​েপ এখন থাকে পোশাক ও কসমেটিকসের আয়োজন। যেখানে মিলবে ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য পছন্দসই নকশার পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, শার্ট, টি-শার্ট, ফ্রক, লুঙ্গি। শীতের পোশাকও রয়েছে। এ ছাড়া কসমেটিকস কর্নারে রয়েছে দেশি-বিদেশি নানান ব্র্যান্ডের পণ্য।
তবে আর ভাবনা কী? সময় বাঁচিয়ে, মনের খুশিতে সেরে ফেলুন প্রয়োজনীয় সব কেনাকাটা সুপারশপে।

.
.