সাজেক সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ভারতের মিজোরাম-বাংলাদেশের সীমান্তবর্তী সাজেক নদীর পাড়ে ভারতের শীলছড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে মারিশ্যা বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম ও ভারতের পক্ষে ৪২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার মুখেশ তায়াজি বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় সীমান্তে সব ধরনের সমস্যা সমাধানে দুই পক্ষ সম্মত হয়।