সাজেকের দুর্গম গ্রামে খাদ্যাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা দুর্গম সাজেক ইউনিয়নের ব্যাটলিংপাড়ার রান্নাবি চাকমার বয়স ৬৫ বছর। জন্ম সেখানেই। বাঘাইছড়ি উপজেলা সদরটা এখনো দেখা হয়নি তাঁর। গত ৬৫ বছরে সরকারের কোনো বিভাগের লোকজনের দেখা পাননি তিনি। কেবল রান্নাবি নন সাজেক এলাকার ২২টি গ্রামের আদিবাসী মানুষজন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে ওই এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব গ্রামে চালের কেজি ৮০-১০০ টাকা বলে জানা গেছে। লোকালয় থেকে এক রকম বিচ্ছিন্ন সাজেক ইউনিয়নে চাকমা, ত্রিপুরা ও পাংখোয়া সমপ্রদায়ের বসবাস। এখানকার গ্রামবাসীর অভিযোগ, কেবল তাদের গ্রাম নয় বাঘাইছড়ির সাজেক এলাকার ২২ আদিবাসী গ্রামেরই একই অবস্থা। স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পরও এসব গ্রামে বড় রকমের কোনো সরকারি সাহায্য পৌঁছায়নি। তাঁদের খোঁজ রাখেন না কেউ। এক কথায় প্রকৃতির দয়ায় বেঁচে আছেন। ফলে ওই গ্রামগুলোতে চলছে চরম খাদ্যাভাব।দুর্গম সাজেক ইউনিয়নে তিন সমপ্রদায়ে প্রায় অর্ধলক্ষাধিক লোকের বসবাস। এই ইউনিয়নের বাসিন্দারা জানান, কেবল নির্বাচনের সময় হেলিকপ্টারে করে সরকারি লোকজন আসেন। সাজেকের উদোলছড়ি, নতুন জৌপুই, পুরান জৌপুই, নিউ থাংমাং, ব্যাটলিংপাড়া, তারুমপাড়া, কমলাপুর, লংত্যাং, অরুণপাড়া, কাচ্ছ্যাপাড়া, শিয়ালদাই, গণ্ডাছড়া, থলছড়া, এগজ্যাছড়ি, মোন আদাম, ধাব আদাম, হলকপাড়া, উদলছড়ি, বদলছড়ি, নিমুইপাড়া, হগড়া হেজিং, দুলুছড়ি ও দুল বন্যা গ্রামে খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব গ্রামে সরেজমিনে পরিদর্শনে গেলে গ্রামবাসী খাদ্যাভাব দেখা দিয়েছে বলে জানান। এসব গ্রামে এখন প্রতি এক কেজি চালের দাম ৮০ থেকে ১০০ টাকা বলে জানান তাঁরা। অনেক আদিবাসী পরিবার অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম সাজেকে অধিকাংশ মানুষ জুম চাষের ওপর নির্ভরশীল। জুমচাষ করে যা উৎপাদন হয় তা দিয়ে সারা বছর কেটে যায়। ২০০৪ সালে এই এলাকার বাঁশে ফল আসে। এতে ইঁদুর বন্যা দেখা দেয়। বাঁশের ফল খেয়ে দ্রুত বংশ বিস্তার করে ইঁদুর। এতে ব্যাপকহারে ফসল নষ্ট হয়। পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি এখানে যাঁরা ইউপি চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হন, তাঁদের চেহারাও দেখা যায় না। গ্রামবাসী তাঁদের প্রয়োজনে দুই-তিনদিন হেঁটে উপজেলা সদরে গিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে দেখা করেন। শিয়ালদাইলুই মৌজাপ্রধান ও সাবেক ইউপি সদস্য জৌপুই থাং ত্রিপুরা বলেন, সাজেকে এখন চরম খাদ্যসংকট চলছে। চালের দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। তা-ও ঠিকমত পাওয়া যায় না। কয়েক বছর ধরে ওই সব গ্রামে জুমচাষে ফলন হচ্ছে না। সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এল থাংয়া পাংখোয়া বলেন, যোগাযোগ খারাপ হওয়ায় ও সরকারি সাহায্য না পাওয়ায় বহু পাংখোয়া পরিবার ভারতের মিজোরামে চলে গেছে। ব্যাটলিং, নিউ লংকর ও শিয়ালদাই গ্রামের কোনো পাংখোয়া পরিবার নেই।সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকে অনেক গ্রাম আছে যা সদর থেকে দুই-তিন দিন হেঁটে যেতে হয়। সেখানে চাল নেওয়া কঠিন। যোগাযোগের ব্যবস্থা না থাকায় সরকারি সাহায্য অনেকে নিতে আসে না। ওই গ্রামগুলোতে এখন চালের কেজি ৮০ টাকা। গ্রামের অধিকাংশ মানুষ না খেয়ে থাকে।