প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাজেদা বেগম (৩৯)। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর স্বামী হায়দার হোসেন জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি তাঁর স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য কলকাতা অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা সাজেদাকে বাঁচানোর জন্য অন্তত একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এতে খরচ পড়বে প্রায় ১০ লাখ টাকা।কিন্তু একজন সাধারণ সরকারি কর্মচারী হয়ে তিন ছেলে, এক মেয়ের ভরণ-পোষণ চালিয়ে এত টাকা যোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই স্ত্রী সাজেদাকে বাঁচানোর জন্য হায়দার সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ হায়দার হোসেন, সঞ্চয়ী হিসাব-৮৬৫১, জনতা ব্যাংক, পাহাড়তলী শাখা, চট্টগ্রাম।