সাজের সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু প্রসাধনী থাকে, যা মন খুলে ব্যবহার করতে ইচ্ছাই হয় না। বোতলটা এত সুন্দর কিংবা মোড়কটা এত আকর্ষণীয় যে মনে হয় এটা এমনি সাজিয়ে রাখি। ব্যবহার করলেই তো শেষ হয়ে যাবে। সুগন্ধির বোতল জমানো অনেকের শখ। তবে সুগন্ধি ছাড়াও নানা রকম প্রসাধনী পাওয়া যায়, যেগুলো দেখলে মনে হবে সাজিয়েই রাখি সাজের এসব উপকরণ।

গারলেহ হাইলাইটার
গারলেহ হাইলাইটার

লুবটিন নেইলপলিশ
গুণাগুণে যা-ই হোক না কেন, ক্রিস্টিয়ান লুবটিনের আট ইঞ্চি হিল জুতার মতো করে মোড়কজাত এই নেইলপলিশকে ভুলে গেলে চলবে না। ৫০ ডলার বাজারমূল্য শুধু একটি নেইলপলিশের, তবু সংগ্রহকারীদের জন্য এটি অসাধারণ।

গারলেহ হাইলাইটার
গারলেহ হাইলাইটার

গারলেহ হাইলাইটার
এশিয়া এবং সৌদি আরবে এ বছর লিমিটেড এডিশন হিসেবে গারলেহ এই হাইলাইটার পাউডারটি বাজারে আনে। এর মূল্য প্রায় ৬০০০ টাকা। পাউডারের ওপরের নকশার দিকে তাকালে তা কি আর ব্যবহার করতে মন চায়! থাকুক না, মাঝে মাঝে ঢাকনা খুলে দেখব—এমনটাই তো মনে হওয়ার কথা। এশিয়ার কাপড় আর অরিগ্যামি নকশা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে এর।



হিস্টোরি অব হু লিপস্টিক
হিস্টোরি অব হু লিপস্টিক

হিস্টোরি অব হু লিপস্টিক
হিস্টোরি অব হু কোরিয়ার বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এই ব্রান্ডের লিপস্টিকের নান্দনিক সোনালি মোড়ক
আর বাড়তি অংশে লিপ ব্রাশ যে কারও নজর কাড়তে বাধ্য। লিপস্টিকটির মূল্য প্রায় ৩২০০ টাকা।

রিয়েল টেকনিক ব্রাশ
রিয়েল টেকনিক ব্রাশ

রিয়েল টেকনিক ব্রাশ
সম্প্রতি বাজারে আসা ইউরোপিয়ান ব্র্যান্ড রিয়েল টেকনিকের নতুন মেকআপ ব্রাশের সংগ্রহের নাম বোল্ড মেটাল। ব্রাশগুলোর দাম তিন থেকে চার হাজার টাকার মাঝে। আপনি যদি মেকআপ সংগ্রহে রাখতে পছন্দ করেন, তবে এই ব্রাশগুলো না কিনে পারবেন না।

লাডুরে ব্লাশ
লাডুরে ব্লাশ

লাডুরে ব্লাশ
গোলাপের পাপড়িকে সৌন্দর্য উপকরণ হিসেবে ব্যবহার করা নতুন কিছু নয়। কিন্তু গোলাপের পাপড়ির অনুকরণে ব্লাশ! ২০১২ সালের দিকে ফ্রান্সের লাডুরে ব্র্যান্ডটি বাজারে প্রসাধনী নিয়ে আসে, যার মাঝে লেস মারভেলিস ব্লাশ একটি। অবিকল আসল গোলাপের পাপড়ির মতো এই ব্লাশ আর তার মোড়কের আভিজাত্য অবর্ণনীয়। লেস মারভেলিসের বাজারমূল্য সাত থেকে আট হাজার টাকা। তবে মজার ব্যাপার হলো, লাডুরে ব্র্যান্ডটি পরিচিত কিন্তু কেক-পেস্ট্রির জন্য। তাদের তৈরি ম্যাকারনের খ্যাতি বিশ্বজোড়া।

লেখা: তামান্না ইসলাম, সৌন্দর্যবিষয়ক ব্লগ গ্রিনস্টোরির ব্লগার