সাজ্জাদ হোসেন স্মারক চলচ্চিত্র প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালপ্রয়াত চলচ্চিত্রনির্মাতা ও সংগঠক সাজ্জাদ হোসেন স্মরণে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ১৮ ও ১৯ আগস্ট চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটার মিলনায়তনে দুই দিনব্যাপী স্মারক চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশনের দুই দিনে পাঁচটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৮ আগস্ট সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে সাজ্জাদ হোসেন পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র শাটল ট্রেন এবং সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে সুমন ঘোষ পরিচালিত কাদম্বরী। ১৯ আগস্ট বেলা ১১টায় প্রদর্শিত হবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী, বিকেল তিনটায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাওয়ালা, বিকেল পাঁচটায় চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত নির্বাসিত এবং সন্ধ্যা সাতটায় অপর্ণা সেন পরিচালিত আরশি নগর। বিজ্ঞপ্তি।