সাজ্জাদ হোসেন স্মরণে চলচ্চিত্রকেন্দ্রের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের (সিএফসি) সাধারণ সম্পাদক তরুণ চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ হোসেনের শোকসভা ১৯ আগস্ট সন্ধ্যায় সিএফসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সাজ্জাদ হোসেনের অকালমৃত্যুতে চট্টগ্রামের চলচ্চিত্রাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। সভায় সাজ্জাদ হোসেনের নামে কেন্দ্রের গ্রন্থাগারের নাম রাখার প্রস্তাব করেন বক্তারা।চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নাট্যজন মশিউর রহমান, দেবাশীষ রায়, আমির আব্বাস, স্বপন মজুমদার, মাহাতাব মোর্শেদ, শারদ মাজহার, পিনাকি চৌধুরী, আহমেদ মুনির, মউদুদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।