ফটিকছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে সাতটি ভাটা থেকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৬১ ঘট ফুট কাঠ জব্দ করেছে। ২১ জানুয়ারি শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই মিল্টন এ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই মিল্টন প্রথম আলোকে বলেন, ‘ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯-এর পাঁচ ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হালদা ব্রিকস, সিরাজ ব্রিকস, একতা ক্রিকস, আমিন ব্রিকস, নাজিরহাট ব্রিকস, ইউনুস ব্রিকস ও কালাম ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁরা তাৎক্ষণিক নগদ জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা উপস্থিত থেকে ভাটাগুলো থেকে ৪৬১ ঘন ফুট কাঠ জব্দ করেন। অভিযানে শোভনছড়ি বিট কার্যালয়ের বন সংরক্ষক মো. মনিরুজ্জামান ও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক উপস্থিত ছিলেন।