সাত দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিরসরাই উপজেলার প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে পালিত হয় ওই কর্মসূচি।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী। সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, নুর উদ্দিন চৌধুরী, নাছিমা আক্তার প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।