সাত বছর পর উপজেলা ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত বছর পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। গত শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নির্বাচন করা হয় নতুন নেতৃত্ব। এর আগে ২০০৪ সালের ১৮ ডিসেম্বর সম্মেলন হয়েছিল।বিদায়ী সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, ছাত্রনেতা মংসুপ্রু চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, সাধারণ সম্পাদক মংসুপ্রু মারমা প্রমুখ। পরে বিভিন্ন ইউনিয়ন শাখা ও উপজেলার কাউন্সিলরদের সমর্থনের ভিত্তিতে মো. মাহাবুবকে সভাপতি, মোস্তাফা কামালকে সাধারণ সম্পাদক, কাজী বিল্লাল ও সফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।