সাত বছর পর দীঘিনালা যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং দাঙ্গা সৃষ্টির জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারী কোনো উগ্র মৌলবাদী গোষ্ঠীকে সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া যাবে না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোজাফফর হোসেন সভাপতি, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক, নওশাদ হোসেন ও নয়ন দাশ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। উল্লেখ্য, সর্বশেষ দীঘিনালা উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল ২০০৫ সালের ২৯ এপ্রিল।