সাত বছরে পদার্পণ করল এফএমসি ডকইয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরে পদার্পণ করল জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির চট্টগ্রামের করপোরেট অফিস ও বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর ডকইয়ার্ডে।
এফএমসির করপোরেট অফিসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ডকইয়ার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ) খাতুনে জান্নাত, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ ইয়াসির রাব্বী, পরিচালক (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ শাহেদ প্রমুখ। উল্লেখ্য, কর্ণফুলীর কোল ঘেঁষে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে এফএমসি ডকইয়ার্ডের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ৯ ডিসেম্বর। বিজ্ঞপ্তি