পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাত মাস পর ১৬ মে থেকে আবারও গাইনি বিভাগে অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) কার্যক্রম চালু হয়েছে। ওই দিন পটিয়া পৌর সদরের গৌবিন্দারখীল গ্রামের লিটন ধরের স্ত্রী সুমি ধরের সফল অস্ত্রোপচার হয়। জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৮ সালে গাইনি বিভাগে একজন কনসালট্যান্ট ও একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা (অ্যানেসথেসিয়া) নিয়োগ দিয়ে অস্ত্রোপচারের কার্যক্রম শুরু হয়। ২০১০ সালের অক্টোবরে সহকারী চিকিৎসা কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় দীর্ঘ সাত মাস এ কার্যক্রম বন্ধ থাকে। জানা যায়, ২ মে এ হাসপাতালে এই প্রথম একজন কনসালটেন্ট অ্যানেসথেসিয়া পদে চিকিৎসক মামুনুর রশিদ যোগ দেন।যোগাযোগ করলে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘এ হাসপাতালে সাত মাস কোনো অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় সিজার কার্যক্রম বন্ধ ছিল। আমি যোগদান করে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পর এ পদে একজন চিকিৎসক দেওয়ায় নতুনভাবে আবার সিজার কার্যক্রম চালু করেছি।