সাতকানিয়া উচ্চবিদ্যালয়ে প্রশাসনিক ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ে তিন তলার নতুন প্রশাসনিক ভবন ১৫ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে।
প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মো. জহির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়শা খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান প্রমুখ।
—সাতকানিয়া প্রতিনিধি