সাতকানিয়া পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা ২ অক্টোবর অনুষ্ঠিত হয়। কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজীব দাশ। প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত বিকাশ ধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি নিহার রঞ্জন দাশগুপ্ত, অসীম দাশ ও কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাশ। বক্তব্য দেন সুভাষ দাশগুপ্ত, রতি লাল দাশ, খোকন কান্তি দাশ, সৈকত পালিত, স্বপন দাশ, সুমন দাশগুপ্ত, পলাশ দাশ প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।