সাতকানিয়া পৌর আ.লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক সভা দক্ষিণ ঢেমশা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মো. সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব চৌধুরী। বক্তব্য দেন মজিবুর রহমান, মো. নাসিম উদ্দিন, ওসমান গনি, আরাফাত রহমান, রুবাইয়াৎ চৌধুরী প্রমুখ। 
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সব ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।