সাতকানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কমিটি গঠন উপলক্ষে সভা ১৯ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। সভায় ইউএনওকে সভাপতি ঘোষণা করে ২২ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি তাওহীদুল ইসলাম ও আবু বক্কর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরওয়ার আলম, দপ্তর সম্পাদক সরোজ কুমার ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিছ মিয়া, পদার্থবিজ্ঞান সম্পাদক উৎপল কান্তি বড়ুয়া, গণিত সম্পাদক মীর মোহাম্মদ নূরউদ্দীন, রসায়ন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, জীববিজ্ঞান সম্পাদক লাভলী তালুকদার, কৃষিবিজ্ঞান সম্পাদক নাজিম উদ্দিন, ভূগোল ও পরিবেশ সম্পাদক খালেদা বেগম, স্বাস্থ্যসেবা সম্পাদক মনজুরুল ইসলাম ও আইসিটি সম্পাদক মো. শফিউল আলম।