সাতকানিয়ায় কনফিডেন্স সিমেন্টের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া-চন্দনাইশ উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, সিমেন্ট ব্যবসায়ী ও নির্মাণ–সহযোগীদের নিয়ে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
সাতকানিয়া উপজেলার একটি সামাজিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালন করেন কোম্পানির কর্মকর্তা আবুল আজম চৌধুরী। সভাপতিত্ব করেন মেসার্স ফেয়ার ডিলের পরিচালক শাহাবউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক মিজানুর রহমান, আঞ্চলিক প্রধান কামরুল ইসলাম, প্রকৌশলী অপু বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন সুদীপ্ত বড়ুয়া, সুপ্রিয়া মজুমদার ও অপু বড়ুয়া। বিজ্ঞপ্তি।